শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১৩ বার পঠিত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব
খন্দকার মাহবুব হোসেন। ফাইল ফটো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তার জুনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ রানা বলেন, চিকিৎসক বলেছেন, খন্দকার মাহবুব হোসেনের কিডনি, ব্রেনসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে না।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে তার তিন সন্তান দেশে এসেছেন। স্ত্রী ড. ফারহাত হোসেন হাসপাতালে অবস্থান করছেন। খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হন দেশবরেণ্য এই আইন বিশেষজ্ঞ। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন সম্পন্নের পর তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। এরপর একই বছরের ২০ অক্টোবর হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীকে সহযোগিতাকারীদের দালাল আইনে ১৯৭৩ সালে বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী। সর্বশেষ ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com