রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচায় আবাসিক হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ, পাশে চিরকুট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ বার পঠিত
রাজধানীর সেগুনবাগিচায় আবাসিক হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ, পাশে চিরকুট
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আদনান সাকিব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

আদনান বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন। আদনান মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে নিখোঁজ ছিল। এরপর পুলিশ নাম্বার ট্রেকিং করে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, বুধবার (২৭ অক্টোবর) সাকিবের নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী নুসরাত আফরিন। পরে আমরা সাকিবের ফোন নম্বর ট্র্যাক করে তার লোকেশন পাই সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন খাতায় তার নাম দেখা যায়। পরে হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ দেখা যায়।

ওই কক্ষে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়ে পরিদর্শক মাহফুজ বলেন, ‘সেখানে স্ত্রীকে ‘পৃথিবীর শুদ্ধতম’ মানুষ হিসেবে বর্ণনা লেখা হয়েছে। মৃত্যুর জন্য কেউ দায়ী না, মানসিক চাপের কথা বলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com