রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে অটো চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীতে ছুরিকাঘাত করে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়েছে।

গত রোববার দিবাগত রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার ভুগরইল গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (২১ অক্টোবর) সকালে পুলিশ ভুগরইল ভোলাবাড়ি স্কুল সংলগ্ন কালাই খেতে পুঁতে রাখা অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে। নিহত ওই অটো চালকে নাম সিরাজুল ইসলাম (৬৫)।  নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে তার বাড়ি। তাকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- রাতুল, ফিরোজ ও শুভ। রাজশাহীতেই তাদের বাড়ি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার। তিনি জানান, রোববার দিবাগত রাতে এই তিনজন অটোরিকশাচালক সিরাজুল ইসলামকে হত্যা করে লাশ পুঁতে রাখে। এরপর তারা সিরাজুলের অটোরিকশা নিয়ে চলে যায়।

সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে। এরপর বিষয়টি এয়ারপোর্ট থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কলাই খেত থেকে লাশ উদ্ধার করা হয়। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com