রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান পরিচালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগরীতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন রাস্তার পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ধারা অনুযায়ী মহানগরীর ১৩নং ওয়ার্ডের কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর ঘিরে গড়ে ওঠা কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৩) ধারা অনুযায়ী স্বপ্নচূড়া মার্কেটের মোড় হতে লাইসেন্সবিহীন ০১টি চার্জার রিক্সা আটক করে ১ জন ব্যক্তির নিকট হতে ২০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com