শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ঐতিহাসিক ওয়ানগালা উৎসব পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব পালিত হয়েছে। শনিবার নগরীর কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চে এ উৎসব পালিত হয়।

উৎসবে সভাপতিত্ব করেন চাকমা প্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডি।

এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মো. ফাত্তাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা ও পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং এবং ফাদার লিটন ডি কস্তা।

অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতিগোষ্ঠীর ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এ উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজংয়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

উৎসবের এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সবাই রঙ-বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচতে থাকেন। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হলো গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা।

পুরুষ ও নারীরা দুটি আলাদা সারি করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ-গান ও সুরের মূর্ছনায় উৎসব-আনন্দে পূর্ণতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com