রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনের সকলস্তরের কর্মীদের নিয়ে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন মতবিনিময় সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ ব্যাংকের ৮২ শাখার ৭৫০ মাঠ কর্মী অংশ নেন। শনিবার (১৮ মে) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জোনাল ম্যানেজার আ ক ম শামসুদ্দোহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম সাইফুল মজিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, মহাব্যবস্থাপক আবু হায়াত আব্দুল মোত্তালিবম, রাজশাহী জোনাল অডিট অফিসার মনিরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াদুদ সরকার। বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রামীণ ব্যাংককে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়ে অধ্যাপক ডা. এ কে এম সাইফুল মজিদ বলেন, গ্রামীণ ব্যাংকের অর্জন বাড়াতে হবে। এতো দিন যে পরিশ্রাম আপনারা দিয়ে গ্রামীণ ব্যংককে এ জায়গায় নিয়ে এসেছেন তার ফল আপনারা পাবেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি শাখাকে তিন হাজার করে তাল গাছ লাগানোর জন্য নির্দেশনা দেন গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com