রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে গ্রীষ্মের আগেই অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি! বইছে লু হাওয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীতে গ্রীষ্মের আগেই যেন অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি।

গত দুদিন ধরে রাজশাহীতে লু হাওয়া বয়ে যাচ্ছে । শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩টায় তীব্র সূর্য দহনে রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর এটিই ছিল চলতি মৌসুমে ধারণ করা রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা।

তাপমাত্রার এমন উচ্চগতিতে হাঁসফাঁস করছে জনজীবন। অসহনীয় অস্বস্তিতে পড়েছে পশু-পাখিও। দুপরে রাস্তা-ঘাটে মানুষজনের আনাগোনা কমে যাচ্ছে। রমজানের শেষভাগে এসে এমন প্রখর তাপমাত্রায় রোজাদারদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। তীব্র খরায় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। হঠাৎ করেই মাঝারি তাপপ্রবাহে শুকিয়ে ঝরে যাচ্ছে গাছের আমের মুকুলেরগুটি।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রহিদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৮ মার্চ) বেলা ৩টায় রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর এটিই ছিল চলতি মৌসুমে ধারণ করা রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত শনিবার (১৫ মার্চ) বেলা তিনটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বর্তমানে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এমন অসহনীয় তাপমাত্রা অব্যাহত থাকার পাশাপাশি আরও বাড়তে পারে বলে জানান রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের এই কর্মকর্তা। সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি থাকলে তাকে মৃদু তাপদাহ, ৩৮ থেকে ৪০ পর্যন্ত মাঝারি তাপদাহ, ৪০ থেকে ৪২ পর্যন্ত তীব্র তাপদাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠলে সেটিকে অতি তীব্র তাপদাহ বলা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com