রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত সেনাবাহিনী উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে কাজ করছে।

জেলা প্রশাসক আরো বলেন, জেলা পুলিশের কার্যালয়ে ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সকল সরকারি স্থাপনার মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী একসাথে কাজ করছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বিজিবি ও আনসার বাহিনীর মোতায়েন করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান। এছাড়াও সভায় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com