শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার সভায় সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন এবং উপ-ভূমি সংস্কার কমিশনার তাছলিমা খাতুন।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বোয়ালিয়া ভূমি অফিস। মেলায় ভূমি কর বিষয়ক তথ্য ও সেবা দিতে ৮টি বুথ স্থাপন করা হয়েছে।

এছাড়াও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮ জনকে মোট ১ কোটি ৭৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক প্রদান করা হয়, যা মেলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে প্রশংসিত হয়েছে।

ভূমি মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com