রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকার জেলার সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলপুকুর থানা পুলিশ দশ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার এ অভিযান চালায় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতর নাম মাহবুবর রহমান (৩৫)। তিনি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মো: জিল্লুর রহমানের ছেলে।

নগর পুলিশ জানায়, আমাহবুবর রহমানের বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় দশ মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। তাকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে নির্দেশনা ছিল। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার বেলপুকুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাহবুবর রহমান গ্রেপ্তার এড়াতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল এ দিন বিকেল সাড়ে ৪ টায় র‌্যাবের  সহযোগিতায় অভিযান চালিয়ে মাহবুবর রহমানকে ঢাকার জেলার নবীনগর এলাকা থেকে গ্

রেপ্তার করে।পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com