শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বুধবার বিকেলে রাজশাহী মহানগরীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য প্রভৃতি তথ্য সম্বলিত কোনপ্রকার লেবেল/মোড়ক ব্যবহার না করায় সাহেব বাজার এলাকায় অবস্থিত রাজশাহী মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদবিহীন সানলাইট কেমিক্যাল কোং, রাণীবাজার, রাজশাহী এর উৎপাদিত ‘লিকুইড হ্যান্ডওয়াশ ও লিকুইড ডিশ ওয়াশ’ বিক্রয়-বিতরণ করায় নওদাপাড়া বাজার এলাকায় অবস্থিত ফ্লিটবাই সুপারশপকে সতর্ক করা হয় এবং বিএসটিআই’র গুণগত মানসনদবিহীন পণ্য বিক্রয়-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com