রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে মিষ্টি কারখানায় হামলায়,ভাংচুর-লুটপাট,দুর্ভোগে শ্রমিকরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পাশে অবস্থিত মিঠাই বাজার মিষ্টির কারখানায় এক ভয়াবহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে প্রায় ৪০-৫০ জন দুর্বৃত্ত পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হেলমেট মাথায় হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে কর্মচারীদের মারধর ও গালাগালি করে একটি কক্ষে আটকে রাখে এবং তাদের ১২টি মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর কারখানা থেকে প্রায় ৬-৮ লক্ষ টাকা লুট করে এবং বুলডোজার দিয়ে কারখানার স্থাপনা ভেঙে দেয়।

কারখানার মালিক ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল জানান, কারখানার জমির মালিক সালাহ উদ্দিন রাজু এ ঘটনার সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, রাজুর মা সালেহা খাতুনের কাছ থেকে ২০০৬ সালে জমিটি ভাড়া নিয়ে মিষ্টি কারখানা প্রতিষ্ঠা করেন এবং প্রতি মাসে ভাড়া দেন। বর্তমানে জমির মালিক রাজু বারবার ভাড়া বাড়ানোর চাপ দিচ্ছিলেন এবং কারখানা সরিয়ে নেয়ার জন্য হুমকি দিয়েছিলেন।

এদিকে, জমির মালিক রাজু হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেন যে, পাভেল নিজেই ঘটনাটি ঘটিয়ে দোষ চাপাচ্ছেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান, কারখানার মালিক পাভেল থানায় অভিযোগ করেছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com