শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রেড ব্লক অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাত ৮ থেকে নগরীর মণিচত্বর, সাহেববাজার, জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার দেখা যায়নি যৌথ বাহিনী সদস্যদের। তবে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন তারা। এই রেড ব্লক ডেভিল হান্টেরই অংশ বলছেন যৌথ বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর থেকেই রাজশাহী মহানগরীর ছয়টি থানা এলাকায়, টহল চেকপোস্ট ও রেড ব্লক অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় সন্দেহ ভাজন বেশ কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় যৌথ বাহিনী সদস্যদের। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও ফুটফাত থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলতে দেখা যায় যৌথ বাহিনী সদস্যদের। তাদের কাছ থেকে চাওয়া হয়েছে চাঁদাবাজদের সুনির্দিষ্ট তালিকা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাইনুল ইসলাম জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আজকে রেড ব্লক অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনী কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন এলাকা ও জনসমাগম এলাকায় এই অভিযান পরিচালনা করে। তবে এই ঘটনা এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে কাউকে আটক করা হয়নি।

মাইনুল আরও বলেন, মূলত আমরা ছিনতাই ও ডাকাতি রোধে জনসচেতনতা চালাচ্ছি এবং মানুষকে আশ্বাস্ত করছি তাদের পাশে রয়েছি আমরা। এরপরও কোন জায়গায় কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com