রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে রাত জেগে হরিণ পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

দ্বিতীয় দফায় দেশ স্বাধীন করে সারা বিশ্বে প্রশংসায় ভাসছে বাংলাদেশের শিক্ষার্থীরা। সেই সঙ্গে হাসিনা সরকারের পতনের পর পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে বাহিনীটির শূন্যতা পূরণে দেশব্যাপী কাজ করে ব্যাপক আলোচিত হয়েছেন তারা।

ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম, রাত জেগে সরকারি স্থাপনা ও সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দেওয়ার বিষয়গুলো দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর রাজশাহীতে চিড়িয়াখানার দেড় শতাধিক হরিণ রক্ষায় রাত জেগে শিক্ষার্থীরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন।

বুধবার (৭ আগস্ট) রাতে রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে, অর্ধ-শতাধিক শিক্ষার্থী চিড়িয়াখানার ১৪০টি হরিণ পাহারা দিতে এর চারপাশে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে রাত জেগে টহলে ছিল সেনাবাহিনীর সদস্যরাও।

রাত জেগে হরিণ পাহারা দেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেদকের কথা হয়। তাদেরই একজন আলমগীর হোসেন বলেন, আমরা দেশের তরুণ প্রজন্ম স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। এই পতন ঘটাতে গিয়ে আমাদের অনেক শিক্ষার্থী শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে জীবন উৎসর্গ করেছেন। নির্বিচারে পুলিশ গুলি করেছে অথচ দেশ স্বাধীনের পর তারাই আবার মাঠে নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com