শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহীতে রেল-সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ছয় দফা দাবিতে রাজশাহীর গোরহাঙ্গা মোড়ে রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে তারা এই অবরোধ কর্মসূচী পালন শুরু করে। দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এসময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের পর ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। দুপুর ২টার দিকে রাস্তার এক পাশে খুলে দেওয়া হয়।

তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।

বোয়লিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ থেকে সরাতে তারা কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও রয়েছেন। যে গাড়িগুলো আটকা পড়েছিল রাস্তার এক পাশ খুলে দিয়ে সেগুলো যেতে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com