রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর পুঠিয়ায় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে গত ১ নভেম্বর শুক্রবার রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. কে. এম. নূর হোসেন নির্ঝর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব দেবাশীষ বসাক এবং সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন।উপস্থিত ১২০ জন যুবক ও যুব নারীকে শপথ বাক্য পাঠ করান, যেখানে দেশকে বৈষম্যহীন উন্নত বাংলাদেশে পরিণত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তারা। এদিন প্রধান অতিথি ৬ জন প্রশিক্ষিত যুবক-যুব নারীর মাঝে ৩,৫০,০০০/- টাকা যুব ঋণের চেক এবং ৩০ জন যুবক-যুব নারীর মাঝে ৬০০ টাকা হারে প্রশিক্ষণের যাতায়াত ভাতা বিতরণ করেন।অনুষ্ঠানের আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মোখলেসুর রহমান ও জনাব মোঃ কিবরিয়া জামান। এছাড়া, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ ইব্রাহিম হোসেন, ক্যাশিয়ার মোঃ আমজাদ হোসেন এবং অফিস সহায়ক মোঃ আঃ রাজ্জাক অনুষ্ঠানে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com