শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহীর মোহনপুরে মগজ বিহীন মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

মোহনপুর উপজেলার তুলশীক্ষেত্র ব্রিজের নিচে হাটু পানি থেকে একটি অর্ধগলিত মগজ বিহীন মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে তুলশীক্ষেত্র ব্রিজের নিচ হাটু পানিতে লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ মার্চ রাত থেকে নিখোঁজ হন উপজেলার ধুরইল মন্ডলপাড়া গ্রামের মৃত কুদ্দুস শাহ এর ছেলে আলতাফ হোসেন (৫৩)। নিখোঁজের পর দিন বাড়ির পার্শ্ববর্তী একটি জমিতে মাথার মগজ পাওয়া যায়। সে থেকে প্রাথমিক ধারনা করা হচ্ছিলো নিখোঁজ আলতাফ হোসেনকে খুন করে লাশ গুম করেছে দুর্বিত্তরা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উদ্ধার করা অর্ধগলিত লাশটি আলতাফ হোসেন। পুলিশ জানায়, লাশটি আলতাফ হোসেন কিনা তা লাশের ফরেনসিক রিপোর্ট ও ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আরো জানায়, আলতাফ হোসেন নিখোঁজ হওয়ার পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ আলতাফ হোসেনের পরিবার। পরে মাথার মগজ উদ্ধার হওয়ার পর গত ১৪ মার্চ থানায় অপহরণ ও খুনের মামলা করে পরিবারটি। নিখোঁজ আলতাফ হোসেনের ছেলে আতাউর রহমান বাদি হয়ে ৬ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন নিখোঁজের পর বাড়ি থেকে পালিয়ে রয়েছেন আসামীরা। তারা হলেন, ধুরইল মন্ডলপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রাসেল (২৪), শরিফুল ইসলাম (৩৫), মৃত্যু ওসমান শাহ এর ছেলে রুস্তম (৫৫), মৃত জেকের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মৃত্যু ওসমান শাহ এর ছেলে মোস্তফা (৪৫) ও মনির আলীর ছেলে হান্নান (৩৫)।

নিখোঁজ আলতাফ হোসেনের পরিবার জানায়, আসামীরা আলতাফ হোসেনকে অপহরণ করে খুন করে লাশ গুম করেছিলো। দীর্ঘ ৭ দিন পর আলতাফ হোসেনের অর্ধগলিত মগজ বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আসামীরা লাশ হাটু পানিতে পুতে পাথর চাপা দিয়ে রেখেছিলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com