রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর সাগরপাড়া পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগরীর সাগরপাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষের (৪২) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে সেখানে ভিড় করেন। পরে ঘনা ঘোষের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। সঞ্জিত কুমার দাস, যিনি ঘনা ঘোষ নামে পরিচিত, সাগরপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি মৃত কালিপদ দাসের ছেলে। ঘনা ঘোষের দুই মেয়ে রয়েছে—বড় মেয়ে বাবলী দাস এবারের এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে তন্নী দাস প্রথম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুধ বিক্রির কাজ শেষে ঘনা ঘোষ পুকুরে গোসল করতে যান। তার স্ত্রী-সন্তানরা কালীপূজা উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, আর তার মা ছিলেন বাড়িতে একা। গোসলে গিয়ে আর না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় তার শরীরে ফুলপ্যান্ট, গায়ে জামা এবং কোমরে গামছা বাঁধা ছিল।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com