শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মহানগরীতে ঘাতক দালাল নির্মুল কমিটির সাবেক সভাপতি সহ গ্রেফতার ১৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ নম্বর ওয়ার্ড ঘাতক দালাল নির্মুল কমিটির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ কর্মী সাইদুর রহামানসহ ১৩ জনকে গ্রেফতার করেছে  থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন: মো: আওয়াল (৫৫) ও মো: সাইদুর রহামান ভুট্টু (৬০)। আওয়াল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত ইসরাফিলের ছেলে। সে ৩ নম্বর ওয়ার্ড ঘাতক দালাল নির্মুল কমিটির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ কর্মী সাইদুর রহামান মহানগরীর কাটাখালী থানার কাপাসিয়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে  ২ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com