রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মহানগরীর ভদ্রার মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে  মোসা. মারিয়া আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

 

সোমবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুটি রাজশাহীর মেহেরচন্ডী দায়রা পার্ক এলাকায় দিনমজুর হাসিম উদ্দিনের মেয়ে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাজশাহী আসা একটি বাস ভদ্রা মোড়ে একটি অটোরিকশায় ধাক্কা দিলে শিশুটি রিকশা থেকে ছিটকে পড়ে যায়। বাসটি তখন শিশুটির ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বলছেন, বাসটি দ্রুতগামী চলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় এমন সড়ক দুর্ঘটনা বারবার ঘটছে। তারা জানান, যথাযথ পদক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে বিচার না হওয়া পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখবেন। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা ৫০ মিনিট) ভদ্রা মোড় এলাকা অবরুদ্ধ অবস্থায় ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com