রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক পক্ষ ২০২৪ কর্মী সভার আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর প্রতিনিধি জাকারিয়া আল ফয়সাল: সারাদেশে সংগঠনের শক্তি বৃদ্ধি করা এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা ও বিস্তৃতির লক্ষ্যে ” বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী-পুরুষের সমতা”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আজ ২২অক্টোবর২০২৪ বিকাল ৪.০০ টায় মুন্সী ডাঙ্গার পাড়া কমিটিতে সাংগঠনিক পক্ষ ২৪- কর্মী সভার আয়োজন করা হয়।  সভায় সভাপতিত্ব করেন  মুন্সিডাঙ্গার পাড়া কমিটির আহবায়ক রজুফা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন ও লিগ্যাল এইড সম্পাদক শিখা রায় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবার অঙ্গীকারের পাশাপাশি ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ভিত্তিতে সংগঠনের আদর্শকে সমুন্নত রাখা। সাম্প্রতিক সময়ে নারীদের আবার ঘরে বন্দি করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিভিন্ন ঘটনায় আমরা লক্ষ্য করছি। নারীকে স্বাধীন চলাফেরা পোশাক সহ বিভিন্ন বিষয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করার আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে হবে।

সভায় নতুন সদস্যপদ গ্রহণ করেন এবং  নবায়ন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পাড়া কমিটির সদস্য ও জেলা কমিটির নেত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com