শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহী রেলওয়ে স্টেশনে ক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছে শত শত ক্ষুব্ধ যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিক্ষোভ করে যাত্রীরা। রেলওয়ে কর্মীদের চলমান ধর্মঘটে ক্ষুব্ধ হয়ে  যাত্রীরা এই বিক্ষোভ করেন।

এ সময় স্টেশনের ভেতরে টিকিট ইন্সপেক্টরের কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং স্টেশনের অন্যান্য আসবাবপত্রেরও ক্ষতি হয়।

ট্রেন চলাচল বন্ধ থাকায এবং বেশ কয়েকটি কক্ষ তালাবদ্ধ থাকায় পরিবেশ উত্তেজনাপূর্ণ থাকে। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শান্তি বজায় রাখতে সেনা সদস্য মোতায়েন করে।

সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে নিশ্চিত করেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার মঈন উদ্দিন।

তিনই বলেন, “যারা কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন তারা তাদের টাকা ফেরত পেয়েছেন, আর যারা অনলাইনে বুকিং করেছিলেন তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে,”।

স্টেশন ম্যানেজার আরও বলেন, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার জন্য সেনা সদস্যরা স্টেশনে মোতায়েন করা হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস আজ ভোরে রাজশাহীতে পৌঁছালেও যাত্রা শুরু করতে পারেনি। অন্যান্য নির্ধারিত ট্রেনও বন্ধ থাকায় যাত্রীদের ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে।

অবসরকালীন বিশেষ ভাতা এবং অন্যান্য দাবিতে আজ ভোর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্রেন চালক এবং তাদের সহায়ক কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com