রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাণীনগরে পুকুর খননে প্রশাসনের হানা, জেল-জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পুকুর খনন ও ট্রাক্টর দিয়ে মাটি বহনে সড়কের বেহাল দশা করায় দুইজনকে এক মাস করে জেল ও ভেকু ব্যবসায়ীসহ পাঁচজনকে ৬০ হাজার জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।

ইউএনও উম্মে তাবাসসুম জানান, রাতের অন্ধকারে উপজেলার মিরাট ১নম্বর সুইচগেট এলাকায় ও নিজামপুর এলাকায় ভেকু ব্যবসায়ীরা অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিল। আর পুকুরের মাটি ট্রাক ও ট্রাক্টর যোগে সড়ক দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছিলেন। এতে ট্রাক ও ট্রাক্টর থেকে সড়কে মাটি পড়ে সড়কের বেহাল দশা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুইচগেট ও নগরব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে ট্রাক চালক মুসা ও ট্রাক্টরের হেলপার মুন্নাকে আটক করা হয়। এ সময় ওই দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শনিবার সকালে উপজেলার পলী বাহাদুরপুর গ্রামে ভেকু ব্যবসায়ী পুকুর খনন করে পুকুরের মাটি ট্রাক্টর যোগে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। এতে সড়কে মাটি পড়ে সড়কের ক্ষতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভেকু ব্যবসায়ী আলমগীরকে ২৫ হাজার টাকা, ঈদুলকে ২০ হাজার টাকা ও ট্রাক্টর চালক আশিদুল, আশরাফুল ও রনিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com