রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩৩ বার পঠিত

মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে আজ শুক্রবার সকাল ৮ মধ্যে তারা বিভিন্ন সময়ে মারা যান।এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৫ জন, করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৮ জন। এছাড়াও করোনামুক্ত হয়ে পরবর্তি স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন ২ জন। আজ সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়ে বলেন,গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ১জন রয়েছেন।এনিয়ে চলতি মাসের ১ তারিখ থেকে ৬ তারিখ পযর্ন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৯৮ জনে। পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com