বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

‘রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী’ প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, অশ্লীল ছবি ও ভিডিও ধারণের অভিযোগ,র‍্যাবের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৬০৯ বার পঠিত

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের অভিযোগে পর্নোগ্রাফিক প্রতারণা মামলায় রাশেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির সম্পর্কে রাশেদ তার দেবর হন। দুই বছরের পরকীয়া ছিল তাদের।

আজ বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের সামনে এ আয়োজন করা হয়। গ্রেপ্তার রাশেদ সদর উপজেলার কুশাখালী গ্রামের আবু তাহেরের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী। তিনি দুই বছর ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিয়মিত দৈহিক মেলামেশা করতেন। এতে রাশেদ বিভিন্ন সময় তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। এদিকে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি ওই নারী থেকে টাকা দাবি করেন। এতে ওই নারী আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু আত্মহত্যা না করে তিনি ঘটনাটি র‍্যাবকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৫ মে) রাতে সদর উপজেলার মান্দারী বাজার থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অশ্লীল ছবি ও ভিডিও সংবলিত একটি মোবাইল, একটি মেমোরি কার্ড ও দুটি ছবি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী জানান, তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ সুবাধে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় রাশেদ তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। ছবি ও ভিডিওগুলোকে পুঁজি করে তার কাছ থেকে রাশেদ মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। বিভিন্ন সময় রাশেদ তার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে।

র‍্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফিক প্রতারক রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহার দায়ের করে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com