বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পটুয়াখালীতে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৫০১ বার পঠিত

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীতে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে করা মামলায় ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুর পৌনে দুইটায় বাসাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতরে উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৩৬ টন চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত চাল বুধবার (১২ মে) বিকেলে পটুয়াখালীর খাদ্য গুদাম থেকে ট্রলারে করে ভুতুমিয়া লঞ্চঘাটে পৌঁছায়। কিন্তু পথে ৩৫ বস্তা চাল সরিয়ে বাকি চাল নিয়ে লঞ্চঘাটে ট্রলার নোঙ্গর করে রাখা হয়। চাল আত্মসাতের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের বিরুদ্ধে লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ করে।

পরদিন বৃহস্পতিবার (১৩ মে) আরও ১৩ বস্তা চাল আত্মসাতের ঘটনা প্রকাশ হলে ফের বিক্ষোভে ফেটে পড়ে সুবিধাভোগী জেলে ও এলাকাবাসী। খবর পেয়ে জেলা প্রশাসনের একটি দল ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ ঘটনায় একইদিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু.মাহ্ফুজুর রহমান চেয়ারম্যানকে আসামি করে মামলা করেন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খান বলেন, দুপুর ১ টা ৪৫ মিনিটে বাসাক বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারি চাল আত্মসাৎ মামলায় ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com