রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। সভায় উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার মোসা. মারুফা রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, সহকারী উপজেলা কৃষি অফিসার মো. এরশাদ আলী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি কর্ণেলিউস মুরমু।
আরো উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, আমি যতটুকু দেখেছি, রেডিও মহানন্দা বিভিন্ন বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে ভালো কাজ করছে। আপনারা এই ধরনের ভালো কাজগুলো অব্যহত রাখুন। এসময় তিনি ক্ষুদ্র নারী ও শিশুদের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও মানবপাচার প্রতিরোধ, মাদকের কুফল, বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com