শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

রোগীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৫১৫ বার পঠিত

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে স্বাস্থ্যসেবা পাচ্ছেও না।

বুধবার (৭ এপ্রিল) সকালে ভার্চুয়াল এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, অনেকেই যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। কারণ রোগীর চাপ বাড়ছে। এতে মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন রোগী বাড়ছে। এভাবে চলতে থাকলে সবাই স্বাস্থ্যসেবা দেয়াটা কঠিন হয়ে পড়বে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকলে মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটি মোকাবিলা করতে হবে। করোনারোধ করা ছাড়া আর কোনো বিকল্প নাই।

টিকার বিষয়ে মন্ত্রী বলেন, টিকা সব দেশের জন্যই প্রাপ্তি নিশ্চিত করা উচিত। শুধুমাত্র উন্নত দেশকে টিকা দিয়ে এই সমস্যা সমাধান হবে না।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, এই কোভিডকে সঙ্গে নিয়েই আমাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে হবে।

এদিকে সম্প্রতি করোনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। অনেক ক্ষেত্রেই সিট পাওয়া যাচ্ছে না। মিলছে না চিকিৎসকদের দেখা। হাসপাতালগুলোতে গেলেই এ চিত্র দেখা যাচ্ছে। রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। এ অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com