রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

র‌্যাবের অভিযানে ঢাকা বাসস্ট্যান্ডে হেরোইন উদ্ধার গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মো. আপন আমীর হামজা (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার সারজন মধ্যপাড়ার মৃত সামছুল আলম ভগু।
মঙ্গলবার দুপুরে জেলাশহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি আভযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলাশহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আপন আমীর হামজাকে গ্রেপ্তার করা হয় এবং তার পরিহিত লুঙ্গির ভেতর হতে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com