রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লোহিত সাগরকে ইসরাইলি জাহাজমুক্ত করেছি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

লোহিত সাগরকে সম্পূর্ণভাবে ইসরায়েলি জাহাজমুক্ত করতে সক্ষম হয়েছে বলে ঘোষণা করেছে ইয়েমেনের নৌবাহিনী।

দেশটি বলেছে, এই কৌশলগত পানিসীমা দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজের সংখ্যা ‘শূন্যের কোঠায়’ নেমে এসেছে।

ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের মুখপাত্র জায়ফুল্লাহ আশ-শামি বুধবার রাজধানী সানায় এক সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান।

তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুধুমাত্র ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামি জাহাজে হামলা চালিয়েছে। সেইসঙ্গে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনে আগ্রাসন শুরু করার পর হামলার লক্ষ্যবস্তু হিসেবে আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত অক্টোবরে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী ভয়াবহ গণহত্যা শুরু করার পর গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামি জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী।

তখন থেকে দেশটি লোহিত সাগরে ৩৩টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৭টি ইসরাইলি জাহাজের পাশাপাশি ১৪টি মার্কিন ও তিনটি ব্রিটিশ জাহাজকে টার্গেট করা হয় বলে জানান আশ-শামি।

তিনি বলেন, মার্কিন ও ব্রিটিশ বাহিনী লোহিত সাগরকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে এবং তারা ইসরাইলি জাহাজকে রক্ষা করতে গিয়ে এই আন্তর্জাতিক পানিসীমাকে সবার জন্য বিপজ্জনক করে তুলেছে।

তিনি বলেন, যতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ হবে না

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com