শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শিবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মান্নান।
বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া ও সঠিক স্যানিটেশন চর্চার বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com