শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে বন্যাকবলিত ৭০০ পরিবারে ত্রাণ বিতরণ বিএনপির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির উদ্যোগে বন্যাকবলিত ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন তীরবর্তী নামোজগন্নাথপুরে বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, ডাল, চিড়া, আলু ও তেল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, ‘বিএনপি সবসময় দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
বিএনপির সাবেক এই এমপি আরো বলেন, পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষকে বারবার বন্যার কবলে পড়ে ভাঙনের শিকার হতে হতো না। তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন এম, সাধারণ সম্পাদক পারভেজ আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com