শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

শিবগঞ্জে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভা হলরুমে শুরু হওয়া এ প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হয়।
প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতর্কের বিষয় ছিল— ‘উচ্চশিক্ষা নয়, একমাত্র কারিগরি শিক্ষাই পারে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে’।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বিষয়ের পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত উপস্থাপনা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তিকে বিকশিত করতে বিতর্কের ভূমিকা অপরিসীম।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, পুকুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি এ.কে.এস. রোকন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, বৃহস্পতিবার (আগামীকাল) অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল এবং ২৭ অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com