রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞার দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৬৮০ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তিনি রবিবার সকাল ৭ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫১)। রোববার সকাল ৭টার দিকে পৌর এলাকার বাগানটুলি নিজ বাসভবনে শেষ নি:শাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে ও উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু জানান, গত শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের পর গত ২১ ফেব্রুয়ারী হার্ডস্ট্রোক করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে টানা ৮ দিন চিকিৎসার পর তাকে শিবগঞ্জের বাসায় নিয়ে আসে। রোববার সকালে ফের হার্ডস্ট্রোক করলে তাকে শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ কেন্দ্রীয় গোরস্থানে মরহুম ওজুল মিঞার দাফন সম্পন্ন হয়। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বি এনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক মো শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সাংসদ ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপেজলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জামাত জেলা নায়েবে আমীর জাফর আলী, উপজেলা আমির অধ্যাপক ইউনুস আলী প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com