শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শীতেও বারবার পানি পিপাসা লাগে কেন?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

অনলাইন ডেস্ক

 

 

সুস্থ থাকতে দিনে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের শরীরে সারাদিন তিন থেকে চার লিটার পানির প্রয়োজন পড়ে। তা না হলে পানিশূন্যতাসহ একাধিক রোগের ঝুঁকি বাড়ে। কিন্তু শীতে ঠান্ডার কারণে পানি পিপাসা কম লাগে। এ কারণে সাধারণত শীতে পানি কম খাওয়ার সমস্যায় ভোগেন অনেকে। কিন্তু তারপরও যদি শীতে বার বার পানি পিপাসা পায় তাহলে তা নানা অসুখের কারণ হতে পারে।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’র এক প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞদের মতে, কায়িক পরিশ্রমের পর পানি পিপাসা পাওয়া স্বাভাবিক। কিন্তু বার বার নির্দিষ্ট সময় পর পানি পিপাসা পেলে তা অস্বাভাবিক। বারবার এরকম হলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

ওই প্রতিবেদন অনুযায়ী, শরীরে হিমোগ্লোবিন কমে গেলে বার বার পানি পিপাসা পেয়েছে বলে মনে হতে পারে। অ্যানিমিয়া বা রক্তল্পতার সমস্যায় শরীরে হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকার মাত্রা কমে যায়। এর ফলে খুব অল্প সময়ের ব্যবধানে বার বার পানি পিপাসা লাগে। এছাড়া সারাদিন শরীর জুড়ে থাকে ক্লান্তি। অল্পতেই দুর্বল লাগে।

মুখে ঠিক মতো স্যলাইভা তৈরি না হলে মুখ শুকিয়ে যায়। সেক্ষেত্রেও অতিরিক্ত পিপাসা লাগে। মুখে ঠিক মতো থুতু তৈরি না হলেও বুঝতে হবে শরীরে কোনো ধরনের রোগ বাসা বেঁধেছে।

ক্যালশিয়াম যেমন শরীরের জন্য অত্যন্ত দরকারি। তেমনি আবার দেহে নির্দিষ্ট মাত্রার বেশি ক্যালশিয়াম থাকলেও তা চিন্তার। সেক্ষেত্রেও বার বার পানি পিপাসা পেলে সেটাকে হাইপার ক্যালসিমিয়া বলে। এমন হলে দ্রুত চিকিৎসা প্রয়োজন।

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম উপসর্গ হল বার বার পানি পিপাসা পাওয়া। এমন হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। ।

বারবার পানি খেয়ে তৃষ্ণা মিটছে না, আবার ঘুম থেকে উঠলেই মাথা ঘুরছে। এমন কোনও উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com