শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শীতে গাড়ির যেসব বিষয়ে খেয়াল রাখবেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

শীতে গাড়ির বাড়তি যত্নের প্রয়োজন। কারণ তীব্র ঠান্ডা শুধু মানব শরীরেই নয়, গাড়ির উপরেও প্রভাব ফেলে। বিগড়ে যায় বিভিন্ন কলকবজা। তাই এই সময় গাড়ি রাখতে হয় সাবধানে। জেনে নিন এসময় গাড়ির কোন বিষয়গুলোতে খেয়াল রাখবেন-

ব্যাটারি পরীক্ষা করুন

ঠান্ডা আবহাওয়ায় অপারেটিং করাটা গাড়ির ব্যাটারির কাছে বিশাল চ্যালেঞ্জিং। বিশেষ করে গরমের তুলনায় ব্যাটারির কাজ কঠিন হয়ে যায়। শীতকালে লং ড্রাইভে বেরনোর আগে গাড়ির ব্যাটারি সঠিক কন্ডিশনে আছে কি না দেখে নিতে হবে।

ইঞ্জিন অয়েল

আরেকটি জিনিস যা আপনার গাড়ি চালাতে সাহায্য করে তা হল ইঞ্জিন তেল। শুধু এর সাহায্যে গাড়িটি ভালো পারফরম্যান্স দেয়। এটি পুরোনো হলে পাল্টে নিন। এর পরিমাণও ভালো করে পরীক্ষা করুন। যদি কমে আসে, তাহলে টপ আপ করে নিন।

টায়ারের চাপ

শীতকালে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে টায়ারের চাপও বাড়তে বা কমতে পারে। এটা চেক করা উচিত। টায়ারের চাপ ঠিক থাকলে ভালো মাইলেজের পাশাপাশি টায়ারগুলোও অনেক দিন পর্যন্ত ভালো থাকে।

হেডলাইট দেখুন

শীতকালে যেহেতু রাস্তায় কুয়াশা থাকে, তাই অনেকে আলাদা করে ফগ লাইট লাগিয়ে নেন। কিন্তু যদি হেডলাইট খারাপ থাকে, তাহলে তা ঠিক করে নিন।

ওয়াইপার/উইন্ডশিল্ড

এই দুটিই শীতকালে খুবই উপযোগী, যা কুয়াশার সময় গাড়ি চালাতে সাহায্য করে। তাই তা খারাপ থাকলে ঠিক করে নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com