শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শীতে সবজির বাজারে উত্তাপ, ব্রয়লার মুরগি লাফিয়ে ২১০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাজারে নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে মুরগি। ব্রয়লার মুরগির দাম উঠেছে ২১০ টাকা ও সোনালি মুরগি ৩১০ টাকা কেজি। কয়েকদিন আগেও ব্রয়লার মুরগির কেজি ছিল ১৭০ থেকে ১৮০ টাকা।

এদিকে ভরা শীতের মৌসুম চললেও সবজির বাজারে উত্তাপ দেখা যাচ্ছে। শিমের দাম প্রতি কেজি ৫০ টাকা। মাছের বাজারেও ক্রেতাদের নাভিশ্বাস।

রাজধানীর মুগদা ও মালিবাগ রেললাইন ঘেষা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি ২১০ টাকা, সোনালি মুরগি ৩২০, গরুর মাংস কেজি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও এখন তা মানছেন না ব্যবসায়ীরা।

ক্রেতারা বলছেন, গরু মাংসের দাম হঠাৎ ১০০ টাকা বেড়ে গেছে। মুগদায় বাজার করতে আসা সবুজ ঢাকা প্রতিদিনকে বলেন, ‘৬৫০ থেকে লাফ দিয়ে ৭৫০ টাকায় উঠেছে গরুর মাংস। নির্বাচন শেষ হতে না হতেই সবকিছুর দাম বেড়ে গেছে।’

মাছের বাজারে ঘুরে দেখা গেছে, রুই মাছ ২৮০ টাকা, বড় রুই ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাঙাস ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২২০, সিলভার কার্প ১৫০ থেকে ১৮০, কই মাছ ২৪০, পাবদা ৩৫০, শিং মাছ ৪০০, শোল মাছ ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চড়া সবজির বাজার: বাজারে শিম ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, টমেটো ৪০, আলু নতুন-পুরান ৬০ টাকা কেজি, কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৬০ টাকা কেজি, পেপে ৪০, ওল ৪০ টাকা কেজি, লাউ ৯০ টাকা পিস (আকারভেদে কম-বেশি)।

এদিকে বাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকা ও ডিম ১৩৫ টাকা ডজন বিক্রি হতে দেখা গেছে।

কাঁচামাল ব্যবসায়ী আবুল হোসেন ঢাকা প্রতিদিনকে বলেন, ‘দাম কমার লক্ষণ নেই। আমরা কারওয়ান বাজার থেকে যে দরে কিনি, সেই দামের ওপরই আমাদের বিক্রি করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com