শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি : ভোলাহাটে গরু ও ছাগল পেলেন ২০ জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০ জন উপকারভোগির মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৯ জনকে ৪টি করে ছাগল ও ১১ জনকে ১টি করে গরু প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে গরু ও ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামন।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগিরা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামন উপকারভোগিদের বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে এ ধরনের পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই গরু ও ছাগলগুলো বিক্রি করা যাবে না। এগুলো যত্ন সহকারে লালন-পালন করবেন। নিয়মিত পরিচর্যা করলে পশুগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বাড়তি আয় নিশ্চিত হবে। ভবিষ্যতে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উপকারভোগিরা স্বাবলম্বী হয়ে নিজেদের জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com