বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

যশোরে সাবেক স্ত্রীকে ধর্ষণ! পুলিশ সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫২৬ বার পঠিত
যশোরে সাবেক স্ত্রীকে ধর্ষণ! পুলিশ সদস্য গ্রেপ্তার
আজিজুল হক সবুজ

যশোর সংবাদদাতা : যশোরে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ মো. আজিজুল হক সবুজ (৪৫) নামে পুলিশের এসআই গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার আজিজুলের তালাকপ্রাপ্ত স্ত্রী এই ধর্ষণের মামলা করেন।

আজ রবিবার ভোর রাতে যশোর কোতয়ালী থানা পুলিশ শহরের বারান্দীপাড়া ঢাকা রোডের হাফিজিয়া মাদরাসার পাশ থেকে তাকে আটক করে। অভিযোগকারী নারী বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।

আসামি আজিজুল হক সবুজ ঢাকা এপিবিএন থেকে সদ্য পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন। আজিজুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সুরুরিয়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

মামলায় বলা হয়েছে, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আজিজুল হক সবুজের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। আজিজুলের আগেও তিনটি বিয়ে ছিল। চাকরির সুবাদে আজিজ কর্মস্থলে থাকতেন। মাঝে মাঝে যশোরে বাদীর বসতবাড়িতে আসতেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, আজিজুল ২০২০ সালের ১৪ ডিসেম্বর সাতক্ষীরায় এক মেয়েকে বিয়ে করে। এরপর আমাকে গত ২৩ ফেব্রুয়ারি তালাক দেয়। গত শুক্রবার রাত একটার দিকে আজিজ আমার ঘরের দরজা নক করে। আমি দরজা খোলা মাত্র তিনি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় তিনি আমাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। আজিজ ওয়াশরুমে ঢুকলে আমি ৯৯৯ নাম্বারে ফোন দেই। পরে কোতয়ালী থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দুজনকে থানায় নিয়ে আসি। কিন্তু ওই নারী মামলা করতে রাজি ছিল না। আপস করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ধর্ষণের অভিযোগ আপসযোগ্য না। সেই কারণে মামলা রুজু হয়েছে।

তিনি আরো বলেন, আসামি আজিজকে আজ রবিবার আদালতে হাজির করা হয়েছে। ভিকটিমকে মেডিক্যাল করানোর পরে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com