রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্বল্পমেয়াদি ফসল চাষাবাদে গুরুত্বারোপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৫ বার পঠিত

 

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতগুলোর পরিচিতি এবং চাষাবাদ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি ধান, সরিষা, মাসকলাই, বাদাম, তিল, পাট, মুগডালসহ বিভিন্ন ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। এছাড়াও বীজ উৎপাদন, সংরক্ষণ ও পরিচর্যা নিয়ে আলোচনা করেন তারা।
রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির সংকট রয়েছে এমন জমিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি বিভিন্ন জাতের ফসলের চাষাবাদে মাঠপর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন বক্তারা।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, রাজশাহীর উপপরিচালক মোছা. উম্মে ছালমা, নওগাঁর উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজাদুল হক।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com