সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চমেক হাসপাতাল ও বিআরটিএ’র ২৭ দালাল আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৫ বার পঠিত
চট্টগ্রাম সংবাদদাতা :  চট্টগ্রামের বিআরটিএ’র আঞ্চলিক কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ২৭ জন দালালকে আটক করেছে। এর মধ্যে চমেক হাসপাতাল থেকে ৭ জন ও বিআরটিএ থেকে ২০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়।
রোববার দুপুর ১২টার পর একযোগে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের সহযোগিতা করেন।
র‌্যাব ৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, চট্টগ্রামের বিআরটিএ’র আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ৩২ জনকে দালাল সন্দেহে আটক করা হয়। পরে সেখান থেকে যাচাই-বাছাই শেষে ২০ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকেও ৭ দালালকে আটক করা হয়। তাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে অর্থদণ্ড ও ৫ জনকে জেল দেওয়া হয়।
বিআরটিএতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন নাদির এবং চমেক হাসপাতালে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com