শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

সরকার নয়, বর্তমানে দেশের রাজা পুলিশ: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১২ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :কটুক্তি করা বাদ দেন, মিথ্যাচার করা বাদ দেন, মানুষের সমস্যা সমাধান করার দিকে আসেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যার্থতার জন্য আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করা উচিৎ। একটি সুষ্ঠ নির্বাচন কমিশন গঠন করুন যারা নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। সাধারণ মানুষকে রক্ষা করুন না হলে এরাই আপনাদেরকে ঘাড় ধরে নামাবে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপি’র উপজেলা শাখার’র উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভায় বক্তব্যে এসব বলেন তিনি।

সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের ভুলত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দূর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হোন। সকল কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরূণরা ছাড়া পরিবর্তন আসেনা আর এরাই এই দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।

করোনা এসে সরকারের সুবিধা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২ বছর করোনায় গণভবন থেকে বের হোন নাই। সাধারণ মানুষ তো ঘরে বসে থাকলে চলবেনা। সরকার ঘরে বসে থাকতেছে আর আমাদের হুশিয়ারি দিচ্ছে বাহিরে না বের হওয়ার। সভা সেমিনার কেও করতে পারবানা, করলেই আবার গ্রেফতার করছে।

বিএনপির মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, সরকার নয় বর্তমানে দেশের রাজা পুলিশ। পুলিশ এর কর্মকর্তাদেও নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুড়ি করে, অপহরণ করে মানুষকে। পুলিশ তো গর্ব করে বলে এই সরকার কে জয়ি করেছে তারাই। তাই দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাচাঁতে সকলকে ঐক্য হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য বলেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবর রহমানসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com