রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

৫ দিন বন্ধ বেনাপোল বন্দর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পাঁচদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকাল থেকে আগামী শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ী সংগঠন জানিয়েছে। আগামী শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম সচল হবে।

তবে এর মধ্যে ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি থাকায় ভারতের পেট্রাপোল বন্দরের মতো বেনাপোল বন্দরেও পণ্য খালাস বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজিব নাজির জানান, বেনাপোল বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া আগামী ৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com