সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা সম্রাট কুতুবুল আলমের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৯১ বার পঠিত

ফয়সাল আজম অপু : লোকজ সংস্কৃতি গম্ভীরার সম্রাটখ্যাত নানা কুতুবুল আলমের ২১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে শনিবার বিকেলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। গম্ভীরার প্রাণপুরুষ খ্যাত কুতুবুল আলমের স্মরণসভার প্রধান আলোচক ছিলেন, দেশ বরণ্যে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান। কুতুবুল আলম সংসদের আহ্বায়ক কামাল পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ বকুল, নারী নেত্রী শাহীন আকতার রেনী। এসময় বক্তারা বলেন, কুতুবুল আলম চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহি গম্ভীরা গান দিয়ে দেশ-বিদেশে দেশের ঐতিহ্য, সমস্যা তুলে ধরেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা বিবেচনা করে কুতুবুল আলমকে মরণোত্তর রাষ্ট্রীয় পদক দেয়ার দাবী জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com