রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় লকডাউনে ফেরি চলছে সীমিত, গণপরিবহন বন্ধে দুর্ভোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৫৯ বার পঠিত

মুন্সীগঞ্জ সংবাদদাতা : শিমুলিয়া-বাংলাবাজার ফেরি সচল থাকলেও শুধুমাত্র জরুরী পণ্যবাহী এবং পরিসেবার যান পারাপার করা হচ্ছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে করেই পারাপার হচ্ছে। তবে যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে পড়েছে বিপাকে। রাজধানীতে যাওয়ার যানবাহন না থাকায় দীর্ঘ অপেক্ষায় বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হচ্ছে।

সিএনজি অটোরিকশা শিমুলিয়া থেকে ঢাকার ভাড়া নেয়া হচ্ছে জনপ্রতি ৬০০ টাকা। তারপরও পর্যাপ্ত যান না থাকায় অবর্ণনীয় কষ্ট করছে। কাছাকাছি অঞ্চল থেকে আসা অনেকে ফিরেও যাচ্ছেন।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, বহরের ১৬ ফেরির মধ্যে ১২টি চলাচল করছে। জরুরী পরিসেবায় যান-পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ ছোট যান বাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহনের চাপ ঠেকাতে সিরাজদিখান, শ্রীনগর ও শিমুলিয়ার হিলশা মোড়ে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে।

করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় মুন্সীগঞ্জ ও মাদারীপুরসহ ঢাকা বিভাগের ৭ জেলায় আজ ভোর ৬ টা থেকে লকডাউন চলছে। ৩০ জুন মধ্য রাত পর্যন্ত এই লকডাউন ঘোষণা দিয়ে প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে।জেলায় গেল ২৪ ঘণ্টায় ৪ জনের এবং একমাসে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত জেলায় ৫হাজার ৮৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৭১ জন।

বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহম্মদ আলী বলেন, ‘ফেরি দিয়ে শুধুমাত্র জরুরী পণ্যবাহী এবং পরিসেবার যান পারাপার করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com