শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

জুয়েল খান
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৭২২ বার পঠিত

নিউজ ডেস্ক :পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে সুমন প্রামানিক (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধরা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের বাকী প্রামানিকের ছেলে।

এলাকাবাসী জানায়, আগের একটি মারামারির ঘটনা নিয়ে সুমনের সঙ্গে বিরোধ ছিল প্রতিবেশী মিঠু হোসেন নামে এক যুবকের। দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সুমন। বাড়িতে ঢোকার মুখে গলিতে মোটরসাইকেল রেখে যাওয়ার সময়ই সুমনের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় মিঠু ও তার জমজ ভাই টিুটসহ তাদের সহযোগীদের। এক পর্যায়ে মারামারি শুরু হলে সুমনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্বজনরা মিঠুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পাবনা দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জড়িতদের বিষয়ে তদন্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পূর্বের একটি মারামারির বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com