রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ

নরসিংদীতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কলেজছাত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৫৫৬ বার পঠিত

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এইচএসসি পড়ুয়া এক কলেজছাত্রী।

শুক্রবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পলাশ উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মো. সহিদুল ইসলাম বক্স জানান, ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আবুল কালাম শিকদারের কলেজ পড়ুয়া মেয়ের সাথে পাশ্ববর্তী গ্রামের প্রবাসী এক ছেলের বিয়ের কাবিনের আয়োজন চলছিলো। খবর পেয়ে পলাশের ইউএনওর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার থানা পুলিশের সহযোগিতায় মেয়ের বাড়ি গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেননা বলে মুচলেখা দেন মেয়ের বাবা আবুল কালাম শিকদার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com