শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

বাংলাদেশ ও কলকাতার মধ্যে চালু হচ্ছে না বাংলাদেশ-কলকাতা ফ্লাইট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৯৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ ও কলকাতার মধ্যে রোববার থেকে যেসব ফ্লাইট চালু হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় আপাতত ফ্লাইট চালু হচ্ছে না।

করোনা মহামারিতে চলতি বছরের এপ্রিলে কারণে ভারতের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।চার মাস বন্ধ থাকার পর রোববার থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালনা শুরুর কথা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইট চালু না হওয়া প্রসঙ্গে বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, আমরা রোববার থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিলাম। প্রাথমিকভাবে সপ্তাহে রোববার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু করতে চেয়েছিলাম। কিন্তু আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাইনি। চুক্তি স্বাক্ষরিত হলে আমরা নতুন তারিখ ঘোষণা করব।

এদিকে এই ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা খাত এবং প্রাইভেট হাসপাতালগুলো হতাশ হয়েছে। এসব হাসপাতালের রোগীদের একটা বড় বাংলাদেশ থেকে আগত; মহামারি ও লকডাউন নিষেধাজ্ঞার সময়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা ৮-১০% হ্রাস পেয়েছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com