শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে ডাকাতি, ২০ জনকে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৬৩৫ বার পঠিত

নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে সশস্ত্র ডাকাতদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। এসময় নারীদের ওপর হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

শনিবার ঐ রাজ্যের একজন সাংসদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ হামলার জন্য বিরাজমান নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা।

হামলার কথা পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।

এ ঘটনার পর সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের আকার বাড়িয়ে দিয়েছে দেশটির সরকার। সোকোটো রাজ্যসহ দেশটির উত্তরপশ্চিম অঞ্চলে টেলিযোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি করে সশস্ত্র ডাকাতরা। এতে বেশ কয়েকজন নিহত হয়। অন্তত ২০ জনকে হত্যা করেছে ডাকাতদের বড় একটি দল। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। পড়ে থাকা লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com