বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রায়পুরে স্ত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল করে কারাগারে শিক্ষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৭৮২ বার পঠিত
রায়পুরে স্ত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল করে কারাগারে শিক্ষক
ফাইল ফটো

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীর (শিক্ষকের স্ত্রী) আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবার দায়েরকৃত মামলায় শিক্ষক মো. রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেলে পৌরসভার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ওই প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক এবং ওই ছাত্রী ওই প্রতিষ্ঠানের এ বছর এইচএসসি পরীক্ষার্থী। শিক্ষকের দাবি, ওই ছাত্রী তার বিবাহিত স্ত্রী।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, শিক্ষক রুবেলের বাড়ি গোপালগঞ্জে। তিন বছর আগে তিনি আইসিটির শিক্ষক হিসেবে যোগদান করেন এবং করোনাকালীন সময়ে ছাত্রীর সাথে প্রেম করে বিয়ে করেন। বিয়েটি ছাত্রীর মা মেনে নিলেও দূরের যাতায়াতের কারণে তার প্রবাসী বাবা মেনে নেয়নি। এতেই বিপত্তি ঘটে ও গত কয়েকদিন ধরে ছাত্রীর বাবা ও শিক্ষকের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিলো।

অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, এরই মধ্যে মেয়েকে দিয়ে শিক্ষকের বিরুদ্ধে তালাকনামা পাঠান বাবা ও বাসায় ছাত্রীকে বন্দি করে রাখেন। এতে ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক তার স্ত্রী’র (ছাত্রী) সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতে আরও ক্ষুদ্ধ হয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে রায়পুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পরে পুলিশ অভিযুক্ত শিক্ষক রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ও তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করা ভিডিও সরিয়ে ফেলা হয়।

এ ঘটনায় শিক্ষক রাকিবুল হাসান রুবেল বলেন, তার সাথে আমার শরিয়ত মতে বিবাহের কাজ সম্পন্ন হয় দুই বছর আগে। আমাদের কাবিননামা আছে।

এদিকে, ওই ছাত্রীর পরিবারের লোকজন গণমাধ্যমেরর সাথে কথা বলতে রাজি হননি।

রায়পুর থানার ওসি আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com